পদের নাম : নিরাপত্তা তত্ত্বাবধায়ক |
কাজের বিবরণ :
- তৃতীয় পক্ষ কর্তৃক নিয়োজিত নিরাপত্তা কর্মীদের কার্যক্রম তদারকি ও সমন্বয় করা, ডিউটি রোস্টার বাস্তবায়ন, উপস্থিতি ও শৃঙ্খলা পর্যবেক্ষণের মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
- ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা কৌশল গ্রহণ, জরুরি ও অনাকাঙ্ক্ষিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা।
- এছাড়াও অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় বজায় রেখে প্রশাসনকে নিয়মিত নিরাপত্তা প্রতিবেদন প্রদান এবং কর্তৃপক্ষ অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
চাকরীর ধরণ :চুক্তি ভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা:
- উ”চ মাধ্যমিক (এইচএসসি) পাশ।
অভিজ্ঞতা:
- প্রার্থীকে নিরাপত্তা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
- গোয়েন্দা সংস্থা, র্যাব-এ কাজ করার বা স্বনামধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা তত্ত্বাবধান সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বদানের সক্ষমতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- শুধুমাত্র সেনাবাহিনী/নৌবাহিনী/বিমানবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যগণ আবেদন করতে পারবেন।
- প্রার্থীর বয়স সর্বো”চ ৪৫ বছর।
- প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিক ভাবে সু¯’, নম্র, ভদ্র, সৎ, উদ্যমী ও আত্মবিশ্বাসী হতে হবে।
মাসিক বেতন: ২৫,০০০ টাকা।
কর্মস্থল : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
আবেদন প্রক্রিয়া : প্রার্থীকে অবশ্যই www.career.vu.edu.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ফেব্রুয়ারি ২৬, ২০২৬
|