TMSS Northern Recruiting Agency (TNRA) Ltd.

মার্কেটিং ম্যানেজার

TMSS Northern Recruiting Agency (TNRA) Ltd. একটি সুনামধন্য সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, যা ২০১১ সাল থেকে সরকারি সকল বিধি‑বিধান অনুসরণ করে বিভিন্ন দেশে বৈধভাবে জনশক্তি প্রেরণ করে আসছে। বিশেষ করে জাপানে Specified Skilled Worker (SSW) প্রোগ্রামে জনশক্তি প্রেরণে প্রতিষ্ঠানটি বিশেষ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

খালি পদ: ০১ জন।
কর্মস্থল: টিএমএসএস প্রধান কার্যালয়, ঢাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ।

অভিজ্ঞতা:

  • বিদেশে জনশক্তি প্রেরণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
  • SSW প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • কম্পিউটার পরিচালনায় পারদর্শী (MS Word, Excel, PowerPoint)।
দায়িত্বসমূহ:
  • প্রশিক্ষণার্থীদের সংগ্রহে কার্যকর মার্কেটিং কার্যক্রম পরিচালনা।
  • বিদেশী নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে Demand Letter সংগ্রহ।
  • বিদেশে জনশক্তি প্রেরণের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও BMET‑এর সঙ্গে দক্ষতার সাথে যোগাযোগ ও সমন্বয়।
  • বিদেশে Supervising/recruiting Agency সমূহের সাথে যোগাযোগ।
  • TNRA-এর প্রশিক্ষন কেন্দ্রে সমূহের সাথে যোগাযোগ
  • পাশকৃত শিক্ষার্থীদের CV প্রস্তুত, ভিসা আবেদন ও BMET হতে প্রয়োজনীয় অনুমোদন সংক্রন্ত যোগাযোগ।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন করার পূর্বে ভালভাবে পড়ুন

১।   নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
২।   নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৩।   শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।
৪।   ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
৫।   নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬।   কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়ায় আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 

আবেদনের শেষ তারিখ: ২৫/০২/২০২৬ইং