Project Coordinator
TMSS দেশের অন্যতম বৃহত্তম, অলাভজনক ও জনকল্যাণমূলক উন্নয়ন সংস্থা। Green Climate Fund (GCF)-এর অর্থায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহায়তায় বাস্তবায়নাধীন Extended Community Climate Change Project–Drought (ECCCP‑Drought) প্রকল্পের নিম্নোক্ত পদে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
খালি পদ: ০১ জন।
কর্মস্থল: পোরশা, নওগাঁ।
চাকরির ধরন: প্রকল্প ভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা: Environmental, Civil & Agricultural Engineering বিষয়ে স্নাতক।
অভিজ্ঞতা:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পে ন্যূনতম ০৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Drought‑prone এলাকায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
- MS Word, Excel, PowerPoint-সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
- English-এ ইমেইল যোগাযোগ ও রিপোর্ট প্রস্তুতের সক্ষমতা
দায়িত্বসমূহ:
- প্রকল্প কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় ও নিয়মিত মাঠ পর্যবেক্ষণ।
- সমস্যা চিহ্নিতকরণ ও সময়োপযোগী সমাধান প্রদান।
- সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থার সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয়।
- প্রকল্প অগ্রগতি বিষয়ে রিপোর্ট প্রস্তুত ও ডকুমেন্টেশন।
- বাস্তবায়নকালীন চ্যালেঞ্জ মোকাবেলা।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন করার পূর্বে ভালভাবে পড়ুন
১। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে (এজন্য আবেদনে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
২। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
৩। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।
৪। ইতিপূর্বে যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
৫। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ছাড়ায় আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
আবেদনের শেষ তারিখ: ২৫/০২/২০২৬ইং
|