SWOSTI LTD

কোম্পানি সম্পর্কেঃ

স্বস্তি লিমিটেড (বিডিজবস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান) দেশের একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠান, যা বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহ, ঋণ সমবায় সমিতি এবং বহুমুখী সমিতিগুলোর জন্য আধুনিক ওয়েব ও মোবাইলভিত্তিক ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা সফটওয়্যার সমাধান প্রদান করে।

পদের নামঃ কমিউনিকেশন এক্সিকিউটিভ (ফিমেল)

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৬ মাস)

ভবিষ্যৎ সুযোগ: সফলভাবে কাজ সম্পন্ন করলে স্থায়ী নিয়োগের সম্ভাবনা রয়েছে

লিঙ্গঃ  নারী চাকরি প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে

রিপোর্টিং:

কমিউনিকেশন এক্সিকিউটিভ দৈনন্দিন কাজের অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে ডিজিটাল কমিউনিকেশন বিভাগে নিয়মিত রিপোর্ট করবেন এবং উক্ত বিভাগের তত্ত্বাবধানে কাজ করবেন।

চাকরির দায়িত্ব ও কাজ :

  • প্রতিষ্ঠানের গ্রাহকদের নিয়মিত ফোন কল, এসএমএস, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা এবং আলোচনার সারসংক্ষেপ গুগল শিটে আপডেট দেয়া।
  • দৈনন্দিন গ্রাহকসেবার টেলিগ্রাম, হোয়াটস্যাপ গ্রুপ-এর মেসেজগুলো পর্যবেক্ষণ করা এবং চেকলিস্ট ও রিপোর্ট গুগল শিটে তৈরি করে জমা দেয়া।
  • যথাযথ সাপোর্ট নিশ্চিত করতে নিয়মিত গ্রাহকদের মতামত, অভিযোগ গ্রহণ করা এবং রিপোর্ট তৈরি করে ফলোআপ করা।
  • গ্রাহক মিটিং বা ওয়েবিনার-এর সময় আলোচিত বিষয়গুলো সংকলন করা, মিটিং-এর প্রেজেন্টেশন খসড়া তৈরি করা এবং মিটিং সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের অবহিত করা। প্রেজেন্টেশন, সিদ্ধান্ত ও কার্যক্রমের সারাংশ ডিজিটাল কমিউনিকেশন বিভাগকে অবহিত করা।
  • ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সেবার নতুন ফিচার, তথ্য বা অফার গ্রাহকদের সাথে ভাগাভাগি ও আপডেট সরবরাহ করা।
  • উপরোক্ত দায়িত্বসমূহের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • ব্যবসা / বাণিজ্য / মার্কেটিং ফাইন্যান্স/ অ্যাকাউন্টিং/ মিডিয়া কমিউনিকেশন বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা ও দক্ষতা

  • ভালো যোগাযোগ ও বোঝানোর দক্ষতা থাকতে হবে।
  • টেলিফোনে সুন্দর ও মার্জিতভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
  • অ্যাকাউন্টিং বিষয়ে মৌলিক ধারণা থাকতে হবে।
  • MS Word, Excel, Email, PowerPoint এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • শুদ্ধ বাংলায় কথা বলার পারদর্শি হতে হবে। (গ্রাহকের সাথে কথা বলার সময় আঞ্চলিকতার টান পরিহারযোগ্য)।
  • ইংরেজিতে কথোপকথন যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পর্যায়ে থাকতে হবে।
  • উদ্যমী, সক্রিয়, সময়নিষ্ঠ, সৎ এবং পরিশ্রমী হতে হবে।
  • কোন কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট-এ কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অতিরিক্ত শর্ত

  • নিজস্ব android মোবাইল ফোন ও ল্যাপটপ থাকতে হবে।
  • নির্বাচিত হলে ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য অফিসিয়াল SIM ব্যবহার করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

  • বেতন: ১২,০০০ টাকা
  • পারফরম্যান্স বোনাস: প্রাপ্য কর্মফল অনুযায়ী
  • উৎসব বোনাস: বছরে ২ বার
  • লাঞ্চ সুবিধা: আংশিকভাবে ভর্তুকি

অফিস টাইম: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত

মাসিক ছুটি: ৬ দিন

বি. দ্রঃ আপনি যদি খুব রাগী বা অধৈর্যশীল হোন, তবে আবেদন করার প্রয়োজন নেই।

 

আবেদন করার পদ্ধতি

আবেদন করতে পারেন নিচের যেকোনো মাধ্যমে:

অনলাইনে আবেদন:

https://swosti.net/en us/https-swosti-net-en-us-career-opportunities/

অথবা,



অথবা,

আপনার CV ও আবেদনপত্রে Subject Line-এ পদের নাম উল্লেখ করে পাঠান: swosti247@gmail.com

আবেদনের শেষ তারিখঃ ২৫ এপ্রিল ২০২৬