সেনা পাবলিক স্কুল ও কলেজ
সাভার সেনানিবাস, ঢাকা

Web: www.spscsavarcantt.edu.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
ক্র.নং
পদের নাম ও সংখ্যা
বেতন গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
মন্তব্য
১। সহকারী শিক্ষক বাংলা-১ জন
বেতন গ্রেড-১০তম
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে। বর্ণিত পদের জন্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ভাতাদি যেমন- বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব, উৎসাহ ভাতা, পিএফ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
নোট: ১। সহকারী শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ০৭ এপ্রিল ২০২৬ তারিখে ৩৫ বছর।

ক। আবেদনের তারিখ ও সময়সীমা: ১৫ মার্চ ২০২৬ তারিখ থেকে ০৭ এপ্রিল ২০২৬, রাত ১১.৫৯ পর্যন্ত।

খ। আবেদনের নিয়মাবলি: সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে সকল নিয়মাবলি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে ওয়েবসাইটের ঠিকানা ও আবেদনের লিংক  https://www.spscsavarcantt.edu.bd/  অথবা https://spscsavarcanttjobs.apply.ac সহকারী শিক্ষক বাংলা পদের জন্য ৫০০/- টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য) প্রদান করতে হবে।

গ। অনলাইনে আবেদন করে Money Receipt প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে এডমিট কার্ড ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে।

ঘ। লিখিত পরীক্ষার (মোট নম্বর ১০০: বাংলা-৭০, ইংরেজি-১০, গণিত-১০, সাধারণ জ্ঞান-১০, সময়: ২ঘণ্টা) তারিখ ১০ এপ্রিল ২০২৬ তারিখ ১০:০০ ঘটিকায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষার তারিখ ও সময় প্রার্থীদের মোবাইল ফোন/এসএমএস/ই-মেইল এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

ঙ। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে-কোনো আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যক্ষ সদস্য সচিব