(একটি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন)
প্রত্যাশী প্রধান কার্যালয়, সৈয়দ বাড়ি, ৯০৩/এ, ওমর আলী মাতব্বর রোড, (বহদ্দার বাড়ীর সন্নিকটে) চান্দগাঁও, চট্টগ্রাম-৪২১২।
Ref. No: Proc/Prottyashi-WFP/Input support for Homestead Garden/2025
বিষয়: বসতবাড়ীতে সবজি বাগান করার জন্য উপকরণ সামগ্রী (জৈব সার, বাঁশ, বীজ ও অন্যান্য) সরবরাহ ও ফ্রেম ওয়ার্ক চুক্তির জন্য আবেদন।
প্রত্যাশী একটি বেসরকারি সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা (NGO)। দাতা সংস্থার অর্থায়নে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের নিয়ে বাস্তবায়নাধীন PROTTYASHI Green Skills Development Project, Ukhiya upazila, Cox's Bazar. প্রকল্পের আওতায় উপকারভোগীদের বসতবাড়ীতে সবজি বাগান করার জন্য উপকরণ সামগ্রী (ট্রাইকো কম্পোস্ট, বাঁশ, সবজি বীজ ও অন্যান্য) বা উপকরণ সরঞ্জাম প্রদান বা সরবরাহের উদ্দেশ্যে আগামী এক (০১) বছরের জন্য ফ্রেম ওয়ার্ক চুক্তিপত্র করা হবে। তাই আগ্রহী যে কোন দরদাতা বা সরবরাহকারী প্রতিষ্ঠান সংস্থা বা প্রতিষ্ঠানসমূহকে সংস্থার প্রধান কার্যালয় অথবা সংস্থার ওয়েবসাইট www.prottyashi.org ও Link: https://prottyashi.org/tender হতে দরপত্রের নমুনা ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে অদ্য ১১ মার্চ ২০২৫ ইং তারিখ হতে ২২ মার্চ ২০২৫ ইং তারিখের মধ্যে বসতবাড়ীতে সবজি বাগান করার জন্য উপকরণ সামগ্রী (ট্রাইকো কম্পোস্ট, বাঁশ, সবজি বীজ ও অন্যান্য) বা উপকরণ সরঞ্জাম সরবরাহের দরপত্র দাখিল করতে হবে। দরপত্র সংক্রান্ত যে কোন তথ্য বা প্রশ্ন থাকলে আগামী ১৬ মার্চ ২০২৫ ইং দুপুর ২.৩০ ৩.১০ টায় নিম্নোক্ত লিংকে সরাসরি প্রশ্ন-উত্তর পর্বে যুক্ত হওয়ার জন্য আহবান করছি।
- Invite Link:
https://us05web.zoom.us/j/86950423642?pwd=YktrzmjEHWBgO9wKbOOY6tkc7u1UfN.1
(Meeting ID: 869 5042 3642, Passcode: 123456)
- আগামী ২২/০৩/২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নে উল্লেখিত ঠিকানায় নির্ধারিত টেন্ডার বক্সে দরপত্র দাখিল করতে হবে। দরপত্র দাখিলের ঠিকানা:
ক) "প্রত্যাশী" প্রধান কার্যালয়: সৈয়দ বাড়ি, ৯০৩/এ ওমর আলী মাতব্বর রোড, (বহদ্দার বাড়ীর সন্নিকটে) চান্দগাঁও, চট্টগ্রাম।
বিশেষ দ্রষ্টব্য:
০১. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন দরপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
নির্বাহী পরিচালক, প্রত্যাশী।
Link: https://prottyashi.org/tender |