(একটি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন)
প্রত্যাশী প্রধান কার্যালয়, সৈয়দ বাড়ি, ৯০৩/এ, ওমর আলী মাতব্বর রোড,(বহদ্দার বাড়ীর সন্নিকটে) চান্দগাঁও, চট্টগ্রাম-৪২১২।
Ref. No: Proc/Prottyashi-IOM/SOCO/Training Materials for Skill Training/2024
Handstiching, Nakshi Khata & Handicraft প্রশিক্ষণ সামগ্রী বা সরঞ্জাম সরবরাহ ও ফ্রেম ওয়ার্ক চুক্তির জন্য বিজ্ঞপ্তি
প্রত্যাশী একটি বেসরকারি সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা (NGO)। দাতা সংস্থার অর্থায়নে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের নিয়ে বাস্তবায়নাধীন PROTTYASHI-IOM - Promoting Self- Reliance and Skill Development Activities for the Rohingya Refugees in Cox's Bazar প্রকল্পের আওতায় উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদানের জন্য Handstiching, Nakshi Khata & Handicraft প্রশিক্ষণ পন্য সামগ্রী বা সরঞ্জাম ক্রয় /সরবরাহের উদ্দেশ্যে আগামী এক (০১) বছরের জন্য ফ্রেম ওয়ার্ক চুক্তিপত্র করা হবে। তাই আগ্রহী যে কোন বিক্রেতা বা সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহকে সংস্থার প্রধান কার্যালয় অথবা সংস্থার ওয়েবসাইট www.prottyashi.org Link : https://prottyashi.org/tender হতে দরপত্রের নমুনা ফরম ও ভেন্ডর তথ্য ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে অদ্য ১১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ হতে ২২ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে অবশ্যই ইমেইল এর মাধ্যমে দরপত্র দাখিল করতে হবে। Email ID : procurement prottyashi@gmail.com এবং হার্ড কপি/ মূলকপি “প্রত্যাশী” প্রধান কার্যালয় ঃ সৈয়দ বাড়ি, ৯০৩/এ ওমর আলী মাতব্বর রোড (বহদ্দার বাড়ীর সন্নিকটে), চান্দগাঁও, চট্টগ্রাম অথবা প্রত্যাশী প্রকল্প অফিস- আইমান প্লাজা, ৩য় তলা, বাড়ী নাম্বার ঃ ১০৫০, মালভিটা পাড়া, রাজাপালং ইউনিয়ন (উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে) উখিয়া উপজেলা, কক্সবাজার ঠিকানায় নির্ধারিত টেন্ডার বক্স এ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
বিশেষ দ্রষ্টব্যঃ
০১. সরবরাহকারী বা দরদাতাগণকে অবশ্যই ইমেইল এর মাধ্যমে দরপত্র ও প্রতিষ্ঠানের সকল নথিপত্র দাখিল করতে হবে। অন্যথায় শুধুমাত্র হার্ডকপিতে দরপত্র প্রদান করলে তা গ্রহণযোগ্য হবে না।
০২. কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন দরপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
নির্বাহী পরিচালক, প্রত্যাশী।
Link: http://prottyashi.org/tender/ |