পদ সংখ্যা: ০১ টি
প্রধান দায়িত্ব-কর্তব্যসমূহ:
- পল্লী বিকাশ কেন্দ্রের প্রশিক্ষণ ইউনিটের সার্বিক কার্যক্রম পরিচালনায় ম্যানেজার (প্রশিক্ষণ)-কে প্রয়োজনীয় সহায়তা করা।
- প্রেজেন্টেশন পেপার, হ্যান্ড আউট, প্রশিক্ষণ মডিউল ও শিখণ উপকরণসমূহ প্রস্তুত করতে প্রয়োজনীয় সহায়তা করা।
- প্রশিক্ষণ সেশন পরিচালনায় সহায়তা করা ও প্রয়োজনে পরিচালনা করা। প্রশিক্ষণের ডাটাবেজ প্রস্তুত ও সংরক্ষণ করা।
- কর্মীদের প্রশিক্ষণ চাহিদা নিরূপন ও মূল্যায়ন কাজে সহায়তা করা।
- প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পূর্ব ও প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন করা। প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট প্রস্তুত করতে সহায়তা করা।
- প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রকৃত চিত্র যাচাইয়ের জন্য ফিল্ড ভিজিটের মাধ্যমে ট্রেনিং পরবর্তী গ্যাপ এনালাইসিস করা এবং সে অনুযায়ী রিপোর্ট তৈরি করা।
শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদেরকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক/সমমান ডিগ্রীধারী হতে হবে, তবে স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সিজিপিএ ২.৫ এর কম গ্রহণযোগ্য নয়।
আবশ্যিক অভিজ্ঞতা: এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ সহযোগী যে কোন ক্ষুদ্র-অর্থায়নকারী প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স এর প্রশিক্ষণ কার্যক্রমে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা:
- বয়সঃ অনূর্ধ্ব ৩৫ বছর।
- প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, আদর্শবান ও সৎ চরিত্রের অধিকারী হতে হবে এবং কর্তব্য পালনে দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে।
- গ্রাম/প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে বা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাংলা ও ইংরেজি টাইপিং, ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক।
- TNA এবং Training Cycle সম্পর্কে পরিস্কার ও স্বচ্ছ ধারণা থাকতে হবে।
- চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপন দক্ষতা থাকতে হবে।
- চাপের মধ্যে কাজ করতে সক্ষম ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে।
- একক ও দলগত কাজ এবং টীম ম্যানেজমেন্ট দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: পিবিকে প্রধান কার্যালয় (ঢাকা)। তবে পিবিকে রিসোর্স সেন্টার, মঠখোলা, কিশোরগঞ্জসহ সকল জোন এবং এরিয়া অফিসে নিয়মিতভাবে স্বশরীরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করতে হবে
বেতন-ভাতা: শিক্ষানবীশকালে (০৬ মাস) সর্বসাকূল্য ৩০,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর ৩৩,৯৫০/- টাকা।
অন্যান্য সুবিধা: স্থায়ীকরণের পর সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি (১৫ বছরের ঊর্ধ্বে ৩টি), বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ৩০.১১.২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল- pbkhrd@gmail.com
বি:দ্র: শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার এর জন্য ডাকা হবে। পিবিকে সকল নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে বিধায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারো সাথে বিকাশ/নগদ/রকেট বা অন্য কোন মাধ্যমে আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল/সংশোধন/সংযোজনসহ যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে। |