শিক্ষার মানোন্নয়ন ও যোগ্য শিক্ষকমণ্ডলী গঠনের লক্ষ্যে ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজ-এ নিম্নোক্ত বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড ও সরকারী বিধিমোতাবেক নিম্মোক্ত পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
পদ, বিষয় ও পদসংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
বয়স |
বেতন |
প্রভাষকঃ বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত/উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, কৃষি শিক্ষা, অর্থনীতি, পৌরনীতি, সমাজকর্ম, সমাজ কল্যাণ, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা পদ সংখ্যাঃ প্রতিটি বিষয়ে ২ (দুই) জন করে |
সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার বছরের অনার্সসহ মাস্টার্স। শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় ৷
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। |
বয়স সর্বোচ্চ ৩২ বছর (৩১/০৩/২০২৬ তারিখে)
শিক্ষকতায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য । |
আলোচনা সাপেক্ষে |
সহকারী শিক্ষকঃ বাংলা, ইংরেজি (পদসংখ্যাঃ প্রতিটি বিষয়ে ৩ (তিন) জন করে) গণিত/উচ্চতর গণিত (পদসংখ্যাঃ ৫) বিজ্ঞান (সাধারণ বিজ্ঞান), পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা, অর্থনীতি, পৌরনীতি, চারু ও কারুকলা, আইসিটি, কৃষি শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম শিক্ষা / ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান ধর্ম, শারীরিক শিক্ষা, সংগীত পদ সংখ্যাঃ প্রতিটি বিষয়ে ২ (দুই) জন করে |
সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার বছরের অনার্সসহ মাস্টার্স। শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় ৷
বিএড/এমএড ডিগ্রিধারী ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। |
প্রয়োজনীয় নির্দেশনাঃ
১। দরখাস্তে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ, জাতীয়তা, ১০/০৪/২০২৬ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতা ও ফোন/সেলফোন নম্বর উল্লেখ থাকতে হবে।
২। দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অধ্যক্ষ, ন্যাশনাল পাবলিক কলেজ এর বরাবরে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদনপত্র আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে অধ্যক্ষ, ন্যাশনাল পাবলিক কলেজ, বাড়ি # ১৮, রোড # ১৬, সেক্টর # ০৪, উত্তরা, ঢাকা‑১২৩০ এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে (আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম ও বিষয় লিখতে হবে)।
৩। কোন দরখাস্ত বাতিল করাসহ যেকোন ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৪। প্রয়োজনে : ০১৬১১ ২৩৪ ৬০৬
অধ্যক্ষ |