গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় কর্তৃক ২০২২ ও ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

ক্রম
পদের নাম ও সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা
বেতন স্কেল ও গ্রেড
০১
সহকারী শিক্ষক
বাংলা-০২
পদার্থবিজ্ঞান-০৩
ইসলাম শিক্ষা-০৩
কৃষি শিক্ষা-০১
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
খ) সমগ্র শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি/ জিপিএ/ সিজিপিএ সমমান গ্রহণযোগ্য হবে না।
গ) ৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
ক) ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১)
খ) প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
গ) শিক্ষানবীশকাল শেষে চাকুরী স্থায়ী হওয়াসহ প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী প্রভাষক পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
০২
সহকারী প্রদর্শক
পদার্থবিজ্ঞান-০১

ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি/সমমান অথবা ৪ বছরের অনার্স সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
খ) সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/ শ্রেণি/ জিপিএ/সিজিপিএ সমমান গ্রহণযোগ্য হবে না।
গ) ৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

ক) ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১)
খ) প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
গ) শিক্ষানবীশকাল শেষে চাকুরী স্থায়ী হওয়াসহ প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে।
০৩
ল্যাব সহকারী কাম গ্রাফিক্স ডিজাইনার-০১
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার/ গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমা/কোর্স সম্পন্নকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
খ) পোস্টার ও ব্যানার প্রস্তুতকরণ, ভিডিও ধারণ, স্থির চিত্র ধারণ ও ভিডিও এডিটিংয়ের কাজে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।
গ) ৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
ঘ) অভিজ্ঞতাসম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
ক) ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
খ) প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
গ) শিক্ষানবীশকাল শেষে চাকুরী স্থায়ী হওয়াসহ প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্তির সুযোগ রয়েছে।

শর্তাবলী:

১) আগ্রহী প্রার্থীগণকে আগামি ৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখের মধ্যে কলেজ ওয়েবসাইট https://www.mjfsc.edu.bd/এ প্রবেশ করে eRecruitment-2026 অপশন থেকে নির্ধারিত আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করার পর Application Copy ও Admit Card কালার প্রিন্ট করতে হবে।
২) অনলাইনে আবেদন ফরম পূরণের পূর্বে আবেদনকারীকে ক্রম ১ ও ২ নং পদের জন্য ৩০০/- এবং ক্রম ৩ নং পদের জন্য ২০০/- টাকা রকেটের (বিলার আইডি: 4037; বিল নং: 2026) মাধ্যমে পরিশোধ করে ট্রানজেকশন আইডি নম্বর সংগ্রহ করে আবেদন ফরমের নির্ধারিত জায়গায় পূরণ করতে হবে।
৩) লিখিত পরীক্ষা আগামী ৭ মার্চ ২০২৬ খ্রিঃ শনিবার, সকাল ১১:৩০ ঘটিকায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের আবেদনপত্রের অনলাইন কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদের (যদি থাকে) ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
৫) নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক যে কোনো শ্রেণীতে পাঠদান/দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। উল্লেখ্য, কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি/যেকোনো আবেদনপত্র স্থগিত/বাতিল করার ক্ষমতা রাখেন

বি.দ্র: মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীরাই নিয়োগপ্রাপ্ত হবেন। এজন্য কোনরূপ তদবির বা যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

সভাপতি, গভর্নিং বডি
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ নরকলিকাতা, ভোজেশ্বর, নড়িয়া, শরীয়তপুর।