লিডার্স 
শ্যামনগর, সাতক্ষীরা।

মিনি পুকুর খননের দরপত্র আহবান

তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

লিডার্স উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য দীর্ঘ দিন যাবৎ কাজ করে আসছে। লিডার্স এর বাস্তবায়িত বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় একাধিক প্রকল্প উপকূলীয় এলাকায় বাস্তবায়ন করছে। লিডার্স উক্ত প্রকল্প গুলির আওতায় জলবায়ু সহিষ্ণু কৃষিকাজকে সম্প্রসারিত করার উদ্দেশ্যে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রকল্প এলাকায় মিনি পুকুর খনন করবে। নিম্ন ছকে বর্নিত মিনি পুকুর খনন করার লক্ষ্যে প্রকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান/ কোম্পানি / ব্যক্তির নিকট হইতে দরপত্র আহবান করা যাচ্ছে।

ক্রমিক
বিবরন
পরিমান
০১
মিনি পুকুর খনন
৪৯ টি

আগ্রহী কোম্পানি/ঠিকাদারী প্রতিষ্ঠান/ ব্যক্তির নিকট হতে দরপত্র আহবান করা হচ্ছে। আগ্রহী কোম্পানি/ঠিকাদারী প্রতিষ্ঠান/ ব্যক্তিকে নিম্নের লিংক থেকে সিডিউল সংগ্রহ করে আগামী ০৯ মার্চ ২০২৬ তারিখের মধ্যে লিডার্স প্রধান কার্যালয়, গ্রাম-মুন্সিগঞ্জ, ডাকঘর-উত্তর কদমতলা উপজেলা- শ্যামনগর, জেলা-সাতক্ষীরা অথবা লিডার্স আঞ্চলিক কার্যালয় বাড়ী নং ৭৯৮, পূর্ব মোহাম্মাদ নগর লবণচরা, খুলনায় নির্দিষ্ট টেন্ডারবক্সে সরাসরি দরপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল। প্রাপ্ত দরপত্র সমূহ আগামী ১০ মার্চ ২০২৬ বিকাল ৩:০০ টায় খোলা হবে। টেন্ডার খোলার সময় সরাসরি উপস্থিত বা জুম মিটিং এর মাধ্যমে অংশগ্রহন করা যাবে। জুম মিটিং এর মাধ্যমে অংশগ্রহন করার জন্য এই আইডি ব্যবহার করুন। জুম আইডি: ৬৭৪ ০৫৭ ৮১৩৬, Passcode: LEDARS. অসম্পূর্ণ দরপত্র বাতিলযোগ্য। লিডার্স কর্তৃপক্ষ যে কোনো দরপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ

সিডিউল সংগ্রহ করার জন্য ক্লিক করুন।

সভাপতি
ক্রয় কমিটি, লিডার্স
লিডার্স প্রধান কার্যালয়, গ্রাম-মুন্সিগঞ্জ, ডাকঘর-উত্তর কদমতলা উপজেলা- শ্যামনগর, জেলা-সাতক্ষীরা
মোবাইল নং- ০১৪০৯-৯৬১৫০১
ইমেইল: procurement.ledars@gmail.com