করমতলা কমিউনিটি হাসপাতাল (কেসিএইচ) ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন একটি সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সেবাধর্মী এনজিও হাসপাতাল। এটি পুবাইল থানার করমতলা নামক স্থানে অবস্থিত, যা টঙ্গী স্টেশন রোড থেকে ৬ কিলোমিটার দূরত্বে টঙ্গী-কালীগঞ্জ হাইওয়ে-এর পাশে অবস্থিত। হাসপাতালটি সরকারীভাবে লাইসেন্স প্রাপ্ত। হাসপাতালে আউটডোর, ইনডোর, জরুরী বিভাগ, ল্যাবরেটরি, এক্সরে আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন বিভাগ চলমান আছে। দূর দূরান্ত থেকে প্রতিদিন রোগীরা এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।
বর্তমানে করমতলা কমিউনিটি হাসপাতালে (কেসিএইচ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান স্থাপনের কাজ চলছে। উল্লিখিত কাজের জন্য উৎসাহী ও প্রকৃত টেন্ডারদাতা ফার্ম-এর নিকট থেকে দরপত্র আহ্বান করা হচ্ছে।
কাজের বিবরণ
- কাজের নাম: Installation and setup of Fire Safety fittings and devices under Fire Safety Plan of Karamtola Community Hospital (KCH)
- কাজের স্থান: করমতলা কমিউনিটি হাসপাতাল, পুবাইল, গাজীপুর
- কাজের সময়কাল: জুলাই ২০২৫ থেকে আরম্ভ
উল্লিখিত কাজের দরপত্রসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি করমতলা কমিউনিটি হাসপাতালের (কেসিএইচ) ওয়েবসাইট (https://karamtolahospital.org/readers/) থেকে সংগ্রহ করা যাবে। দরপত্র আগামী ২৯ জুন ২০২৫ তারিখ দুপুর ১-০০টার মধ্যে মুখবন্ধ খামে করমতলা কমিউনিটি হাসপাতালের অফিসে সংরক্ষিত দরপত্র বাক্সে জমা প্রদান করতে হবে।
লক্ষণীয়
- সরাসরি হাসপাতালের অফিসে বা অন্য কারো হাতে কিম্বা উল্লিখিত সময়ের পরে প্রদান করা কোন দরপত্র বিবেচিত হবে না।
- করমতলা কমিউনিটি হাসপাতাল (কেসিএইচ) কর্তৃপক্ষ দরপত্রদাতাদের প্রস্তাবিত মূল্য সন্তোষজনক মনে না হলে বা অন্য যে কোন অবস্থায় কোন কারণ দর্শানো ব্যতিরেকে আংশিক অথবা সকল দরপত্র বাতিল করার বা স্থগিত করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করেন।
করমতলা কমিউনিটি হাসপাতাল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে রোগী ও স্টাফগণ অবস্থান করেন বিধায় শান্তিপূর্ণ পরিবেশ একান্ত ভাবে কাম্য। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সম্মানিত দরপত্রদাতাগণকে দরপত্র প্রদান ও বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরিচালক
করমতলা কমিউনিটি হাসপাতাল (কেসিএইচ)
পূবাইল, গাজীপুর
ফোন ০১৭১৭৬৯১৮২ |