নিয়োগ বিজ্ঞপ্তি
স্বনামধন্য উন্নয়ন সংস্থা "জাকস ফাউন্ডেশন"-এ নিম্নোক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: Environment and RECP Officer (০১ জন)
শিক্ষাগত যোগ্যতা:
UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম যেকোন একটি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি এনভায়রনমেন্টাল সাইন্স/সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট/ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট/জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট/এনভায়রনমেন্ট এন্ড ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং।
অভিজ্ঞতা:
এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অথবা RECP বাস্তবায়নে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। PKSF বা বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়িত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। IEE, EIA, ESMP বিষয়ে মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
দক্ষতা:
সম্পদ ব্যবহার, জ্বালানী, পানি, বর্জ্য-পানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং বায়ু নির্গমন সংক্রান্ত এনভায়রনমেন্ট মনিটরিং বিষয়ে জ্ঞান থাকতে হবে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (OHS) বিষয়ে প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা, MS Office ও বাংলা-ইংরেজি টাইপিং দক্ষতা, উত্তম আন্তঃব্যক্তিক যোগাযোগ ক্ষমতা থাকতে হবে।
বয়স: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: মাসিক সমন্বিত ৫০,০০০/- টাকা (প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। যেমনঃ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল ভাতা ইত্যাদি)। প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক কর কর্তন করা হবে।
কর্ম এলাকা: জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, ছবি ও প্রয়োজনীয় সনদের কপি সহ আবেদন আগামী ০৭/০৩/২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
ঠিকানা: নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, সবুজনগর, জয়পুরহাট।
ই-মেইল: jakas.bd@gmail.com
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারে আহ্বান করা হবে।
কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। |