|
গণ বিশ্ববিদ্যালয়
নলাম, পোঃ মির্জানগর ভায়া সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪।
ওয়েবসাইট: www.gonouniversity.edu.bd |
নিয়োগ বিজ্ঞপ্তি |
গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিম্নোক্ত পদ পূরণের লক্ষ্যে অভিজ্ঞতাসম্পন্ন, যোগ্য, নিষ্ঠাবান, উদ্যমী ও কম্পিউটার জ্ঞানসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। পান ও ধূমপায়ী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বেতন ও ভাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিমালা মোতাবেক প্রদান করা হবে। |
| পদের নাম |
বিভাগ/অফিস ও সংখ্যা |
যোগ্যতা |
| অধ্যাপক |
|
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর বা সমমান। এসএসসি হতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোন ০৩(তিন)টিতে প্রথম বিভাগ/শ্রেণী অথবা সিজিপিএ ন্যূনতম ৪.০০ (৫.০০) ও ৩.০০ (৪.০০) থাকতে হবে। কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে কমপক্ষে ২০ (বিশ) বছর বয়স/সহযোগী অধ্যাপক হিসেবে ০৭ (সাত) বছর/এম.ফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে কমপক্ষে ১৮ (আঠার) বছর বয়স/সহযোগী অধ্যাপক হিসেবে ০৬ (ছয়) বছর/পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে কমপক্ষে ১৩ (তের) বছর বয়স/সহযোগী অধ্যাপক হিসেবে ০৫ (পাঁচ) বছরের শিক্ষাকতার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউ) ন্যূনতম ১২ (বারো) টি প্রকাশনা থাকতে হবে। প্রার্থীকে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৬ (ছয়) টি প্রকাশনা থাকতে হবে যেগুলোর মধ্যে First Author/Corresponding Author হিসেবে ন্যূনতম ০৩ (তিন) টি প্রকাশনা থাকতে হবে। উল্লেখ্য যে, মোট প্রকাশনার ন্যূনতম ০১ (এক) টি প্রকাশনা ইমপ্যাক্ট ফ্যাক্টর/Indexed জার্নালে প্রকাশিত হতে হবে। |
| প্রভাষক |
|
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর বা সমমান। এসএসসি হতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোন ০৩ (তিন)টিতে প্রথম বিভাগ/শ্রেণী অথবা সিজিপিএ ন্যূনতম ৪.০০ (৫.০০) ও ৩.০০ (৪.০০) থাকতে হবে। কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
|
|
প্রার্থীদের ০২ কপি সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদপত্রের (সত্যায়িত) ফটোকপি “গণ বিশ্ববিদ্যালয়”-এর অনুকূলে অপ্রত্যাবর্তনযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও পূর্ণাঙ্গ বায়োডাটাসহ আগামী ২৫/০১/২০২৬ ইং তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে “রেজিস্ট্রার” বরাবর গণ বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় প্রেরণ করতে হবে।
|