|
গণস্বাস্থ্য কেন্দ্র, কক্সবাজার
যানবাহন সরবরাহের জন্য দরপত্র আহবান |
জিকে-এমআই/এফডি-০৭/কক্স/০৬৫/২৬(সূত্র নং-টিএস/লগ/জিকে-এমআই/০৪/২৬)
গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থানরত ০৩টি ক্যাম্পে (লাম্বাশিয়া ক্যাম্প-১/ই, ময়নারঘোনা ক্যাম্প-১১ এবং উনচিপ্রাং ক্যাম্প-২২) রোহিঙ্গা জনগোষ্ঠী মাঝে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। মাল্টিসার ইন্টারন্যাশনাল এর অর্থায়নে প্রকল্পের কার্যক্রম বাস্তায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মীদের দৈনিক আসা-যাওয়ার জন্য মাসিক ভিত্তিতে ১৮-২০ সিটের ০৩টি গাড়ী সরবরাহ/ভাড়ার জন্য দরপত্র আহবান করা যাচ্ছে। বিস্তারিত তথ্য দরপত্রে পাওয়া যাবে, সরবরাহকারীর ব্যবসার ধরন বা পরিচয় অবশ্যই হতে হবে রেন্ট-এ-কার/পরিবহন ব্যবসায়ী।
আগামী ৩ মার্চ ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সরকারি ছুটির দিন ব্যতিত) সরাসরি নিম্ন ঠিকানা থেকে টেন্ডার সিডিউল সংগ্রহ করা যাবে অথবা bdjobs tender site থেকেও সরাসরি সংগ্রহ করা যাবে। Tender schedule download link.
গণস্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত টেন্ডার সিডিউল স্বাক্ষরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে দরপত্র আগামী ১৫ মার্চ ২০২৬ বিকাল ৩:০০ টার মধ্যে সরাসরি জিকে-এমআই প্রজেক্ট অফিসে সংরক্ষিত টেন্ডার বক্সে অথবা সকল ডকুমেন্টস এর স্কান কপি procurement2@gkcox.org এই ই-মেইল ঠিকানায় জমা দেয়া যাবে।
গণস্বাস্থ্য কেন্দ্র যে কোনও কারণ ছাড়াই সকল দরপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
গণস্বাস্থ্য কেন্দ্র- প্রজেক্ট অফিস
ডা: অহিদুল হেলাল বিল্ডিং, ল্যাবরেটরি স্কুল রোড (ল্যাবরেটরি স্কুলের সামনে),
বাহারছড়া, কক্সবাজার-৪৭০০।
যোগাযোগ: ০১৯১২৯৮১২৭৩ অথবা ০১৭০৯৬৮৯৮৫৮। |