নিয়োগ বিজ্ঞপ্তি
স্মারক নংঃ জিজেইউএস এঃ/নিঃ/ভোঃ/২৬/
তারিখ: ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান জিজেইউএস এন্টারপ্রাইজ এর অধীনে পরিচালিত সুপার সপ ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থপনা ও কার্যক্রম সম্প্রসারণ করার লক্ষ্যে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিন্মোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্রঃ
নং

পদের নাম

পদের
সংখ্যা

 চাকুরীর ধরণ, কর্মস্থল ও বেতন

বয়স
(বছর)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

 

০১

 

জেনারেল
ম্যানেজার

০১

ফুলটাইম, ভোলা। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)|

সর্বোচ্চ ৩০-৪০

যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং এ মাস্টার্স পাশ হতে হবে। সুপারসপ/রিটেইল ব্যবসা ব্যবস্থপনা, সেলস, মার্কেটিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)। যোগাযোগ দক্ষতা (বাংলা ও ইংরেজি) কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারে পারদর্শী। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে।

শর্তাবলীঃ

১। আগ্রহী প্রার্থী ২০-০১-২০২৬ ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র সরাসরি অথবা কুরিয়ার সার্ভিস/ডাকযোগে ব্যবস্থপনা পরিচালক, জিজেইউএস এন্টারপ্রাইজ, আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা-৮৩০০ বরাবর পৌঁছাতে হবে।

২। চাকুরীর দরখাস্ত এবং সিভি (জীবন-বৃত্তান্ত) মোবাইল নম্বরসহ সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।

৩। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

৪। সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে।

৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।

৬। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

৭। সুপার শপের সার্বিক ব্যবস্থপনা ও তত্ত্বাবধান।

৮। বিক্রয় বৃদ্ধি ও কাস্টমার সার্ভিস উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

৯। স্টক ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ও কর্মী ব্যবস্থপনা এবং মার্কেট সার্ভে ও প্রতিযোগী বিশ্লেষণ করা।

১০। মাসিক রিপোর্ট প্রস্তুত ও কর্তৃপক্ষকে উপস্থাপন।

১১। ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কাজ সম্পাদন।

১২। প্রতিষ্ঠানের নীতি ও লক্ষ্য বাস্তবায়ন নিশ্চিত করা।


(মোঃ আবুল হোসেন)
ব্যবস্থপনা পরিচালক
জিজেইউএস এন্টারপ্রাইজ।

অবগতির জন্য অনুলিপিঃ
১। জেলা প্রশাসক, ভোলা।
২। উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা।
৪। সম্পাদক, দৈনিক......................।