জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি (Walk-in Interview)
স্মারক নং: জিজেইউএস/নিঃ/ভোঃ/২৬/৮৪৫৮
তারিখ: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং এনজিও বিষয়ক বুরো কর্তৃক রেজিস্ট্রেশনকৃত (রেজিস্ট্রেশন নং-২০০০) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিগত চাহিদা পূরণ, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করার উদ্দেশ্যকে সামনে নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলার (ফরিদপুর সদর, ভাঙ্গা, বোয়ালমারী, চর ভদ্রাসন, নগরকান্দা ও সালতা), রাজবাড়ী জেলার (গোয়ালন্দ ও বালিয়াকান্দি), গোপালগঞ্জ জেলার (কাশিয়ানী ও কোটালীপাড়া), পিরোজপুর জেলার (পিরোজপুর সদর ইন্দুরকানি, কাউখালী, মঠবাড়িয়া ও নেছারাবাদ), পটুয়াখালী জেলার (বাউফল ও গলাচিপা), বরগুনা জেলার (তালতলী) এবং ভোলা জেলার (বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমউদ্দিন ও মনপুরা) উপজেলাসমূহের এর প্রত্যন্ত অঞ্চলের স্কুলসমূহে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) জরুরী ভিত্তিতে দরখাস্ত আহবান করছে।

ক্র: নং

পদের নাম
পদের সংখ্যা
বেতন
বয়স (বছর)
শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্বসমূহ
০১
ফিল্ড ফ্যাসিলিটেটর
৫০টি
মাসিক সাকুল্যে বেতন ১৮০০০/- (আঠার হাজার) টাকা।
সর্বোচ্চ-৩৫
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (বিএ/সমমান) পাস হতে হবে। সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রকল্প, শিক্ষা বা সামাজিক কর্মসূচিতে কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। খাদ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ, মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুত এবং কর্তৃপক্ষ কর্তক অর্পিত অন্যান্য দায়িত্বসমূহ পালন।

শর্তাবলী:

১। আগামী ১৫-০২-২০২৬ ইং তারিখের ১০.০০ টার সময় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা-৮৩০০ মৌখিক পরীক্ষার (ইন্টারভিউ) এর মাধ্যমে উত্তীর্ণদের মধ্যে থেকে চূড়ান্ত ভাবে নিয়োগ প্রদান করা হবে। এজন্য কোন লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে না এবং ইন্টারভিউ এ অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএডিএ দেওয়া হবে না।

২। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে চাকুরীর দরখাস্ত এবং সিভি (জীবন-বৃত্তান্ত) মোবাইল নম্বরসহ সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের (মুলকপি ও ফটোকপি), কাজের অভিজ্ঞতা সনদের (মুলকপি ও ফটোকপি) যদি থাকে তাহলে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে।

৩। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।

৪। সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে।

৫। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বি: দ্র: এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য জনাব হানজালাহ মাহমুদ মুঠোফোন নং- (০১৬০২-৮৬০০৩২) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

নির্বাহী পরিচালক
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

অবগতির জন্য অনুলিপি:
১। জেলা প্রশাসক, ফরিদপুর, রাজবাড়ী গোপালগঞ্জ, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা।
২। উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর, ভাঙ্গা, ভাঙ্গা, বোয়ালমারী, চর ভদ্রাসন, নগরকান্দা, সালতা, গোয়ালন্দ, বালিয়াকান্দি, কাশিয়ানী, কোটালীপাড়া, পিরোজপুর সদর, ইন্দুরকানি, কাউখালী, মঠবাড়িয়া, নেছারাবাদ, বাউফল, গলাচিপা, তালতলী, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমউদ্দিন ও মনপুরা উপজেলা।
৩। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
৪। সম্পাদক, দৈনিক............ ।