শাখা হিসাবরক্ষক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান :

কোস্ট  ট্রাস্ট (www.coastbd.net)  একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকপরিষদ (UN ECOSOC) হতে  Consultative Status প্রাপ্ত। কোস্ট ট্রাস্ট ১৯৯৮ সাল থেকে উপকুলীয় দরিদ্রদের জন্য বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

বর্তমানে কোস্ট ট্রাস্ট নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত প্রদানে আহ্বান করছে  অক্টোবর ১৫, ২০১৯। প্রান্তিকজনগোষ্ঠী, রাজনীতি ও সমাজসচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ই-মেইল: hr@coastbd.net। জীবনবৃত্তান্তের ছক সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। সংস্থার ওয়েবসাইট, www.coastbd.net  এ job opportunity box এ আবেদন ফরমেটটি সংযুক্ত আছে। ওয়েবসাইটে দেয়া জীবনবৃত্তান্তের ছক ব্যতীত অন্য কোন ছকে জীবনবৃত্তান্ত গ্রহণ করা হবে না।  

পদ: শাখা হিসাবরক্ষক।
প্রকল্প: ক্ষুদ্র ঋন।
যোগ্যতা :  B.Com./M.Com./MBA in Accounting or Finance
অভিজ্ঞতা: ১-২ বছর।  
বেতন : ২০,০০০ টাকা এবং মোবাইল বিল।
বয়স : ২২-৩০ বছর।
কর্মস্থল : কক্সবাজার, নোয়াখালি, চট্টগ্রাম, বরিশাল ও ভোলার বিভিন্ন  জেলা ও উপজেলা।

জীবনবৃত্তান্ত যাচাই করে প্রার্থীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে এবং সাক্ষাৎকারের সময় জানিয়ে দেয়া হবে। সাক্ষাৎকারের সময় ৩ কপি সদ্য তোলাপাসপোর্ট সাইজ ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্রের ১ কপি করে অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের রঙ্গীন অনুলিপি সঙ্গে আনতে হবে। 

ছাত্র, ধুমপায়ী এবং মটর সাইকেল/বাইসাইকেল চালনায় অনাগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ট্রাস্ট নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গিকারনামা গ্রহণ করবে। এ সার্কূলারটি কোস্ট ট্রাস্ট এর ওয়েবসাইটেও  (www.coastbd.net) পাওয়া যাবে ।

যোগাযোগের ঠিকানা (শুধুমাত্র কোস্টের আবেদন ফরমেটটি পেতে বা ডাউনলোডে সমস্যা হলে):
কোস্ট ট্রাস্ট, প্রধান অফিস, বাড়ি # ১৩, রোড-২, শ্যামলী, ঢাকা।
কোস্ট ট্রাস্ট, কুলসুম বাগ (ফরেষ্ট অফিস সোজা পশ্চিমে), চরফ্যাশন,ভোলা ।
কোস্ট ট্রাস্ট সাজানো নীড়, বাড়ি # ২৮৭ (২য় তলা), রোড # ১২ ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম।
কোস্ট ট্রাস্ট, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়, রোড নং-৩৬, বাড়ি নং-০৮, হাউজিং ষ্টেট , মাইজদি।
কোস্ট ট্রাস্ট, আঞ্চলিক অফিস,বাড়ি # ৭৫, ব্লক-এ, লাইট হাউজ রোড, কলাতলি, কক্সবাজার।