অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োজিতকরণ পুনঃবিজ্ঞপ্তি

জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে গমনেচ্ছুদের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)/কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)/শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরসমূহে জাপানিজ, কোরিয়ান, আরবি, জার্মান, ইটালিয়ান ও ইংরেজি ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োজিতকরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

অতিথি ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর ওয়েবসাইট www.bmet.gov.bd হতে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণপূর্বক আবেদনপত্রের স্ক্যান কপি শর্তাবলীর ১নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা মোতাবেক বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে আগামী ১৮-০৩-২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, ভাষাগত দক্ষতা ও অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করে ডাকযোগে প্রেরণ করতে হবে। হাতে হাতে বা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

ক্রমিক নম্বর
পদ ও ভাষা প্রশিক্ষণ কোর্সের নাম
পদের সংখ্যা
ঘন্টা প্রতি সম্মানীর হার
আবেদনের যোগ্যতা
০১
০২
০৩
০৪
০৫

০১

অতিথি ভাষা প্রশিক্ষক
(জাপানিজ ভাষা)

৫০

প্রতি ঘন্টা ৮০০/- (আটশত) টাকা

[ দায়িত্ব পালন সাপেক্ষে প্রতি কার্য দিবসে সর্বোচ্চ ৪ ঘন্টার সম্মানী ভাতা প্রাপ্য হবে। ]

ন্যূনতম এইচএসসি/সমমান পাশসহ জাপানিজ ভাষাগত দক্ষতায় JLPT N3/সমমান লেভেল পাশ হতে হবে। জাপানে ৩ বছরের অধিক সময় অবস্থানকারীগণ/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় জাপানিজ ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীগণ অগ্রাধিকার পাবেন। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

০২

অতিথি ভাষা প্রশিক্ষক
(কোরিয়ান ভাষা)

ন্যূনতম এইচএসসি/সমমান পাশসহ কোরিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় TOPIK Level-3/ সমমান পাশ হতে হবে। কোরিয়ায় ৩ বছরের অধিক সময় অবস্থানকারীগণ/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় কোরিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীগণ অগ্রাধিকার পাবেন। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

০৩

অতিথি ভাষা প্রশিক্ষক
(ইংরেজি ভাষা)

২০

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রী থাকতে হবে। ইংরেজি ভাষাভাষি দেশে ৩ বছরের অধিক সময় অবস্থানকারীগণ/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীগণ/IELTS-এ ৬.৫ পয়েন্ট অর্জনকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

০৪

অতিথি ভাষা প্রশিক্ষক
(আরবি ভাষা)

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমান ডিগ্রী থাকতে হবে। আরবি ভাষাভাষি দেশে ৩ বছরের বছরের অধিক সময় অবস্থানকারীগণ/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় আরবি ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীগণ অগ্রাধিকার পাবেন। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

০৫

অতিথি ভাষা প্রশিক্ষক
(জার্মান ভাষা)

ন্যূনতম এইচএসসি/সমমান পাশসহ জার্মান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-B1 পাশ থাকতে হবে। জার্মানিতে ৩ বছর বা অধিক সময় কাজের/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় জার্মান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। অধিক যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

০৬

অতিথি ভাষা প্রশিক্ষক
(ইটালিয়ান ভাষা)

ন্যূনতম এইচএসসি/সমমান পাশসহ ইটালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাশ থাকতে হবে। ইতালিতে ৩ বছর বা অধিক সময় কাজের/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় ইটালিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। অধিক যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদনের শর্ত ও নিয়মাবলী:

১। আবেদনকারীকে মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২, কাকরাইল, ঢাকা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র বিএমইটি'র www.bmet.gov.bd এ প্রদত্ত লিংক হতে পাওয়া যাবে https://bmet.gov.bd/pages/notices

২। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণ যোগ্য হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।

৩। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স ২২ হতে সর্বোচ্চ ৪৫ বছর এর মধ্যে হতে হবে।

8। নির্বাচিত অতিথি ভাষা প্রশিক্ষকগণ শুধুমাত্র কার্যদিবসসমূহের দায়িত্ব পালনের জন্য ঘন্টা প্রতি উল্লিখিত সম্মানী প্রাপ্য হবেন। এছাড়া অন্যান্য ভাতা প্রাপ্য হবেন না।

৫। কার্যদিবস ব্যতিত অন্য কোন দিনের অর্থাৎ ছুটির দিনের জন্য কোন সম্মানী প্রাপ্য হবে না।

৬। প্রাপ্য সম্মানী হতে ১০% হারে আয়কর কর্তন করা হবে।

৭। আমন্ত্রণ প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত অতিথি ভাষা প্রশিক্ষকগণ দায়িত্ব পালন করবেন। কোন কারণ দর্শানো ব্যতিত কর্তৃপক্ষ যে কোন সময় তাঁর আমন্ত্রণ বাতিল করার ক্ষমতা রাখে।

৮। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে, এক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৯। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পূরণকৃত মূল আবেদন পত্রের অনুলিপি এবং ছবিসহ প্রবেশপত্রের ফটোকপি আনতে হবে।

১০। লিখিত পরীক্ষায় উত্তীণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা সময়ে প্রবেশপত্রসহ জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ ও সকল সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

১১। জাপানিজ ভাষা জন্য অতিথি ভাষা প্রশিক্ষক ব্যতীত অন্যান্য পদে আগামী ৩ এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার সকাল ১০-০০ ঘটিকায় ঢাকার মিরপুরের দারুস-সালাম রোডস্থ ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (DTTTI) (বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে অবস্থিত) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩-০০ ঘটিকায় লিসেনিং টেস্ট এবং বিকাল ৫-০০ ঘটিকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল জাপানিজ ভাষা জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ পরীক্ষা ১০ এপ্রিল ২০২৬ তারিখে একই স্থানে একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

১২। নিয়োজিতকরণ পরীক্ষার ফলাফল পরীক্ষা কেন্দ্রের নোটিশ বোর্ড/মোবাইল/বিএমইটি'র ওয়েবসাইট www.bmet.gov.bd এর মাধ্যমে প্রকাশ করা হবে।

১৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

১৪। প্রার্থীকে দেশের অভ্যন্তরে যে কোনো উপজেলা/জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

১৫। পদের সংখ্যা হাস/বৃদ্ধি হতে পারে।

১৬। গত ২৭/১১/২০২৫খ্রি. তারিখে দৈনিক যুগান্তর, দৈনিক নয়াদিগন্ত ও The Daily Star পত্রিকা এবং Bdjobs.com এ প্রচারিত 'অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি' মোতাবেক জার্মান, ইতালিয়ান ও কোরিয়ান ভাষার অতিথি প্রশিক্ষক পদে যারা ইতোপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।