বাংলাদেশ নৌবাহিনীর জন্য চট্টগ্রামে অবস্থিত বিএন ডকইয়ার্ডের আওতাধীন ডিজাইন ও ফেব্রিকেশন ল্যাবে Module Design, Development এবং Integration সংক্রান্ত কার্যাদি সম্পাদনের লক্ষ্যে ০৪ জন অসামরিক প্রশিক্ষক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। এপ্রেক্ষিতে, নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
| ১। পদের নাম : |
: |
অসামরিক প্রশিক্ষক |
| ২। পদের সংখ্যা |
: |
০৪ (চার) টি |
| ৩। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
: |
|
ক। Computer Science & Engineering (CSE) / Electrical & Electronic Engineering (EEE) / Electronics & Telecommunication Engineering (ETE) / Electrical, Electronic & Communication Engineering (EECE) / Electronics & Communication Engineering (ECE) বিষয়ে স্বীকৃত ও স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং জিপিএ ৫.০০ এর মধ্যে নূন্যতম ৪.০০ এবং সিজিপিএ ৪.০০ এর মধ্যে নূন্যতম ৩.০০ আবশ্যক।
খ। সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি, এমবেডেড সিস্টেম, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে ন্যূনতম ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
| ৪। বয়স |
: |
০১ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। |
| ৫। চাকুরীর মেয়াদ |
: |
০৬ (ছয়) মাস। চাকুরী সন্তোষজনক বিবেচিত হলে চাকুরীর মেয়াদ বাড়ানো হতে পারে। |
| ৬। চাকুরীর ধরণ |
: |
চুক্তিভিত্তিক (অস্থায়ী)। |
| ৭। কর্মস্থল |
: |
বিএন ডকইয়ার্ড, নিউমুরিং, চট্টগ্রাম। |
| ৮। বেতন/ভাতা ও অন্যান্য সুবিধাদি |
: |
দায়িত্ব এবং যোগ্যতার ভিত্তিতে সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৫,০০০/০০ হতে ৬৫,০০০/০০ টাকা। উল্লেখ্য, বর্ণিত মাসিক বেতনের বাইরে অতিরিক্ত কোন ভাতা/ সুবিধা প্রদান করা হবে না। |
৯। প্রার্থীদেরকে স্ব-স্ব বিভাগ অনুযায়ী নিম্নেবর্ণিত পদ সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবেঃ
ক। প্রোগ্রামিং ভাষা : C, C++, Python
খ। এমবেডেড সিস্টেম : Arduino, STM32, PIC, AVR
গ। সার্কিট ডিজাইন ও PCB লে-আউট KiCad/Altium
ঘ। কমিউনিকেশন প্রোটোকল : UART, SPI, I2C, CAN, RS-485
ঙ। নেটওয়ার্কিং : TCP/IP, IoT, Basic Networking, UDP, Masking
চ। ইনস্ট্রুমেন্টেশন : Oscilloscope, Spectrum Analyzer, Logic Analyzer ও অন্যান্য সরঞ্জামাদি ব্যবহারে দক্ষতা
১০। পদ সংশ্লিষ্ট কাজের পরিধি:
ক। এমবেডেড সিস্টেম, সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স ভিত্তিক ডিভাইসের (Hardware-Software Integration) প্রশিক্ষণ প্রদান এবং বাস্তবমুখী প্রজেক্ট পরিচালনা।
খ। মাইক্রোকন্ট্রোলার ও কম্পিউটার ভিত্তিক সিস্টেম ব্যবহার করে ডিভাইস কমিউনিকেশন, ডেটা এক্সচেঞ্জ এবং সিগন্যাল প্রসেসিং সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান।
গ। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা বিশ্লেষণ এবং সমস্যা ভিত্তিক কার্যকর প্রযুক্তিগত সমাধান প্রণয়ন ও বাস্তবায়ন।
ঘ। ইলেকট্রনিক সার্কিট ডিজাইন, PCB Fabrication/ Simulation এবং সিস্টেম আর্কিটেকচার ডিজাইন।
ঙ। বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করে ডিভাইস ইন্টারফেসিং ও সিস্টেম ইন্টিগ্রেশন সমন্বয় করা।
চ। IoT, নেটওয়ার্কিং ও অটোমেশন ভিত্তিক সিস্টেম উন্নয়ণ ও প্রশিক্ষণ প্রদান।
ছ। প্রযুক্তিগত ডকুমেন্টেশন (ম্যানুয়াল, রিপোর্ট, টেস্ট প্ল্যান) প্রস্তুত ও সংরক্ষণ।
জ। ল্যাব কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ প্রদান এবং পাইলট প্রজেক্ট বাস্তবায়ন।
ঝ। বিদেশী বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করে কাজ করার সক্ষমতা।
এঃ। গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রমে অংশগ্রহণ।
ট। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে।
১১। শর্তাবলি:
ক। সাক্ষাৎকারের সময় এনআইডি ও সকল সনদের মূল কপি আনতে হবে।
খ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নিকট আত্মীয় ০১ জন ও গেজেটেড সরকারি কর্মকর্তা বা এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ০২ জনের রেফারেন্স/ জামিনদার দিতে হবে।
গ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এক মাসের বেতনের সমপরিমাণ টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে।
ঘ। যেকোনো শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের জন্য নৌবাহিনী কর্তৃক তাৎক্ষনিক অব্যাহতি প্রদান করা যাবে। এছাড়া, অন্যান যে কোন কারণে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ০১ (এক) মাসের নোটিশ প্রদান পূর্বক চাকুরী হতে অব্যাহতি প্রদান করা যাবে।
ঙ। স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতি নিতে আগ্রহী ব্যক্তিকে ০২ (দুই) মাস পূর্বে কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে।
চ। আগ্রহী প্রার্থীদের মোবাইল নাম্বার, ইমেইল ও পূর্বে কর্মরত সংস্থার দুজন কর্মকর্তার নাম ও যোগাযোগের মাধ্যম (মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা) সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয় পত্র, ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সনদ, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আবেদন পত্র আগামী ২৯ মে ২০২৬ এর মধ্যে পরিচালক, নৌ অস্ত্র ও বিদ্যুৎ প্রকৌশল পরিদপ্তর, ম্যাটেরিয়েল শাখা, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় অথবা dnwee@navy.mil.bd এ পাঠাতে হবে।
ছ। ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
জ। এই নিয়োগ প্রক্রিয়া কোন কারণ ব্যতীত বাতিল করার এখতিইয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
|