বগুড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান সাইক জেনারেল হসপিটালে কিছু সংখ্যক অভিজ্ঞ লোক নিয়োগ করা হবে। নিম্নেবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্তের আহবান করা যাচ্ছে-
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বয়স: ৩০ থেকে ৩৫ বছর
অভিজ্ঞতা: ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদশী হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য শর্ত সমুহ:
সাদা কাগজে লিখিত আবেদনপত্রের সহিত প্রার্থির পূর্ণ জীবনবৃত্তান্ত (নিজস্ব মোবাইল নম্বরসহ) ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের অনুলিপি, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্তকরণপূর্বক ২৭/০৪/২০১৬ ইং তারিখের মধ্যে সরাসরি/ কুরিয়ার/ ডাকযোগে পরিচালক, সাইক জেনারেল হসপিটাল, ভাই পাগলা মাজারের দক্ষিণ পার্শ্বে, ঠনঠনিয়া, বগুড়া বরাবরে পৌছাতে হবে। আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থিদের মোবাইলে সরাসরি সাক্ষাতের জন্য ডাকা হবে। উল্লেখ্য, যে কোনো প্রকার সুপারিশ প্রার্থির আবেদন বাতিল বলে গণ্য হবে। জামানত প্রযোজ্য।
| |
পরিচালক
সাইক জেনারেল হসপিটাল
ভাই পাগলা মাজারের দক্ষিণ পার্শ্বে
ঠনঠনিয়া, বগুড়া। |
|